ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিটের বিষয়ে ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ পরীক্ষার কিটের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহকে ফোন করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির উপদেষ্টা। রোববার সকালে তাকে এ ফোন করা হয়।

রোববার বিকাল ৪টায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট ওষুধ প্রশাসন অধিদফতর গ্রহণ না করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ডা. জাফরুল্লাহ বলেন, রোববার সকালে ইরান থেকে তার স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছেন। তিনি বলেছেন, তারা প্রত্যেক দিন ১০ লাখ কিট ব্যবহার করছেন। এর সবগুলো ইরান সরকারের উদ্ভাবন করা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলে।

জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমে আরও জানান, ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা তাকে জানিয়েছেন যে, তারা (গণস্বাস্থ্য) কেন্দ্রের মতো একই জাতীয় কিট উদ্ভাবন করেছেন, তবে এক না। তারা পিসিআরও ব্যবহার করছেন এবং এগুলোও ব্যবহার করছেন। এই কিট তারা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যবহার করছেন। ইরানের উপদেষ্টা ডা. জাফরুল্লাহকে জানিয়েছেন যে, তারা নিজেদের উদ্ভাবিত কিটের ব্যাপক ব্যবহার করছেন এবং এটার ভালো ফলও পাচ্ছেন।

শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিটের বিষয়ে ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

আপডেট সময় ১২:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০