ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ৫০০ শিশুকে খাদ্যসামগ্রী দিলেন প্রতিমন্ত্রী পলক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় নাটোরের সিংড়ায় পৌরসভা এলাকায় ৫০০ শিশুকে খাদ্যসামগ্রী দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার সরকারপাড়া ও সওদাগরপাড়া এবং বস্তি এলাকায় শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলামিন সরকার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সসম্পাদক রুহুল আমিনসহ আরও অনেকে।

পরে ওইসব এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এর আগে একই দিন বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের আদর্শ গ্রামের ২৫০ দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার ৫০০ শিশুকে খাদ্যসামগ্রী দিলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০