ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

অক্টোবরে পৃথিবীকে আঘাত হানবে গ্রহাণু

অাকাশ নিউজ ডেস্ক:

গ্রহাণু ‘২০১২ টিসি-৪’। আকারে খুব একটা বড় নয়। মোটামুটি তিন-চারতলা বাড়ির আকারের মতো হবে। ছোট আকারের হলেও গ্রহাণুটিকে নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন বিজ্ঞানীরা।

গ্রহাণুটি প্রথম আবিষ্কৃত হয়েছিল ২০১২ সালের ১০ অক্টোবর। হাওয়াই দ্বীপের প্যান স্টারস অবজারভেটরির টেলিস্কোপে গ্রহাণুটি ধরা পড়েছিল বৃহস্পতিবার আর শনি গ্রহের মাঝামাঝি একটা জায়গায়। তারপর গত ৫ বছরে আর বিজ্ঞানীরা গ্রহাণুটির কোনো হদিস পাচ্ছিলেন না। খুব জোরে ছুটে আসছে গ্রহাণুটি। তার কক্ষপথও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই গ্রহাণুটিকে নিয়ে যথেষ্ট উদ্বেগ আর উত্কণ্ঠার মধ্যে রয়েছেন জ্যেতির্বিজ্ঞানীরা।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) জানিয়েছে, অক্টোবরের ১২ তারিখে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। ঐ সময়ে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে নাকি পৃথিবীকে আঘাত করবে তা নিয়ে উদ্বেগ তাই রয়েই যায়।

সমপ্রতি ‘এসা’ ও চিলিতে বসানো ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও)-র ভেরি লার্জ টেলিস্কোপের যৌথ অনুসন্ধানে আবার দেখতে পাওয়া গেছে গ্রহাণুটিকে। পৃথিবী থেকে গ্রহাণুটি মাত্র ৪৪ হাজার কিলোমিটার দূরে রয়েছে। অক্টোবরেই পৃথিবী থেকে চাঁদ যতটা দূরত্বে রয়েছে তার ৮ ভাগের এক ভাগেরও কম দূরত্বে এসে পড়বে গ্রহাণুটি। তার কক্ষপথ এখনো ঠিক ভাবে বুঝে উঠতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা।

গ্রহাণুটিকে নিয়ে ভয়ের প্রধান কারণ মহাশূন্য থেকে অসম্ভব গতিতে ছুটে আসছে এটি। তাই আগামী ১২ অক্টোবর গ্রহাণুটি ঠিক কতটা কাছে আসবে পৃথিবীর কিংবা শেষ পর্যন্ত পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে উঠবে কিনা, এখনও সে ব্যাপারে খুব সুনিশ্চিত হওয়া যায়নি বলে ‘এসা’র পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রহাণু ‘২০১২ টিসি-৪’ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়লে তা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

অক্টোবরে পৃথিবীকে আঘাত হানবে গ্রহাণু

আপডেট সময় ০৩:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭