ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’

আকাশ জাতীয় ডেস্ক:

‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’-লেখাযুক্ত ব্যানার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউনূছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি নিয়ে ভুক্তভোগীরা উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডেরে বাসিন্দারা সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। এতে মানবেতর দিন কাটছে তাদের।

শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, করোন ভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এ ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। সেজন্য আমরা বিক্ষোভ করেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ত্রাণ দেয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর চলে এসেছি।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদের বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এ গুজব ছড়িয়ে তাদের নিয়ে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’

আপডেট সময় ০৪:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০