ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত মাশরাফির নানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার নানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পেশায় তিনি একজন চিকিৎসক। তার নাম ডা. মাসুদ আহমেদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি।

জানা গেছে, করোনাভাইরাস বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক।

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ডা. মাসুদ আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে আমরা তাকে আইসোলেশনে নিই। শনিবার তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। এ খবরের পর হাসপাতালের যে রেস্ট হাউসে থাকেন ডা. মাসুদ আহমেদ, সেখানে আরও ১২ চিকিৎসককে ১৪ দিনের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। আজ তাদের সবার করোনা টেস্ট করা হবে।

উল্লেখ্য, ডা. মাসুদ আহমেদ মাশরাফির নানির খালাতো ভাই। দূর সম্পর্কের নানা হলেও ডা. মাসুদ আহমেদকে খুব ভালোবাসেন মাশরাফি। প্রিয় নানা করোনাভাইরাসে আক্রান্তের খবর শোনার পর থেকেই বেশ উদ্বিগ্ন রয়েছেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত মাশরাফির নানা

আপডেট সময় ০১:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০