ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ব্রিটেনে পুলিশের মুখের উপর কাশি দেয়ায় ছয় মাসের কারাদণ্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস হয়েছে দাবি করে এক পুলিশ অফিসারের মুখের ওপর কাশি দেয়ার অপরাধে ব্রিটেনে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ৮ই এপ্রিল জেসন ক্লার্ক নামে ওই ব্যক্তি রাস্তায় একজনকে গালিগালাজ করছিল তখন পুলিশ তাকে থামাতে গেলে পুলিশ কনস্টেবলের মুখের ওপর সে কাশি দেয় এবং বলে সে কোভিড নাইনটিনে আক্রান্ত।

পরে তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রিটেনের একজন সরকারি কৌঁসুলি আইনজীবী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের মুখের উপর ইচ্ছা করে কাশি দেয়া বিপদজনক এবং অমার্জনীয় অপরাধ।

ওই আইনজীবী বলেন, যে কারোর প্রতি এধরনের আচরণ অগ্রহণযোগ্য, বিশেষ করে একজন অফিসারের প্রতি যিনি অপরিহার্য সেবার অংশ হিসাবে তার কর্তব্য পালন করছিলেন।

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৩০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্বব্যাপী মারা গেছে কয়েক হাজার। সে কারণে স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার বিষয়টিতে বার বার জোর দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

ব্রিটেনে পুলিশের মুখের উপর কাশি দেয়ায় ছয় মাসের কারাদণ্ড

আপডেট সময় ০২:১৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০