ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনা রোগীর চিকিৎসায় রেডি হাসপাতাল দিতে চান আবদুস সাত্তার

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা সেবায় নিজের ‘কলম্বিয়া হাসপাতাল’ দিতে আগ্রহ প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার।

ফেনী শহরে শহীদ শহীদুল্লাহ সড়কে নকশী প্রপার্টিজের পঞ্চম ও ষষ্ঠ তলায় অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছেন তিনি। যার আয়তন ৪৪ হাজার বর্গফুট। এর মধ্যে পঞ্চম তলায় ৩০টি বেড সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। ২০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) কাঠামো তৈরি করা হয়েছে।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সোয়া এক লাখেরও মানুষ। এছাড়া এরইমধ্যে আক্রান্ত হয়ছেন ২০ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও ব্যাপক আকারে ছড়িয়েছে এ ভাইরাস। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা অর্ধশতাধিক। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উচ্চ ঝুঁকিতে আছে ফেনীও। দেশের এমন ক্রান্তিকালে নিজের হাসপাতাল দিয়ে সরকারের পাশে দাঁড়াতে চান ফেনী এ সমাজসেবক।

ফেনীতে ডায়বেটিস হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ফেনী ইউনিভার্সিটিসহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার।

আবদুস সাত্তার বলেন, ‘ করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে সরকারের একার পক্ষে এটি মোকাবিলা করা সম্ভব নয়। এইজন্য সবাইকে সচেতন হতে হবে। সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।’

এদিকে বুধবার (১৫ এপ্রিল) সকালে ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা রোগীর চিকিৎসায় রেডি হাসপাতাল দিতে চান আবদুস সাত্তার

আপডেট সময় ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০