ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০ হাজার মানুষকে খাবার দেবে ক্রিকেট বোর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কঠিন পরিস্থিতিতে প্রাথমিকভাবে ২০ হাজার গরিব মানুষকে খাবার সরবরাহ করবে ক্রিকেট বোর্ড।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণকে সহযোগিত করার জন্য। করোনাভাইরাসের কারণে যে সব জায়গায় বেশি মানুষ খাবার সংকটে রয়েছে আমরা প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে সে সব জায়গায় বিতরণ করব। মাসব্যাপী বিতরণ চলবে। হয়তো কয়েক দিনের মধ্যেই শুরু হবে।

হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করে হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা কিছুটা আর্থিক সহায়তা দিয়েছি। তারা আবেদন করেছে। তারা গরিব ঘরের ছেলে, খুব কষ্টে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

২০ হাজার মানুষকে খাবার দেবে ক্রিকেট বোর্ড

আপডেট সময় ১০:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০