ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পারফর্ম করেই দলে থাকতে চান ইমরুল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইমরুল কায়েস ওপেনিং থেকে তিনে ব্যাট করার পর থেকেই বারবার আলোচনায় আসে তার পজিশন। আজও সংবাদ সম্মেলন জুড়ে তাকে এই পজিশন নিয়েই কথা বলতে হলো।

তিনি জানিয়েছেন টিম প্ল্যানের অংশ হিসেবেই তিন নম্বরে খেলছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় টিম প্ল্যানের কারণেই তিন নম্বরে। ম্যানেজমেন্ট এটাই ভাবছে। সৌম্য ওপেনিংয়ে গত কয়েকটা ম্যাচে ভালো করেছে। এ কারণে কোচ ভেবেছেন আমাকে তিন নম্বরে খেলানোর।’

তিন নম্বরে আপনাকে এনে অন্যকে ওপেনিংয়ে আনা, ঠিক প্ল্যান মনে করেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো বা। কারণ সৌম্য ভালো করছে। এ কারণেই কোচ ভেবেছেন তাকে ওপেনিংয়ে রাখতে। এটাই পরিকল্পনা- কোচ ভেবেছেন সৌম্যই ভালো হবে।’

তিন নম্বর পজিশন নিয়মিত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু বলা হয়নি। নির্ভর করছে আমার পারফর্মের ওপর। পারফর্ম করলে তিনে থাকব। সেটা না পারলে হয়তো দলেই থাকব না।’

ওপেনিং থেকে সরিয়ে দেয়ায় ইমরুল বঞ্চিত কিনা তা নিয়ে কিছু বলতে চাননি। বলেছেন, ‘এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আট বছর খেলে ফেলার পর ইন-আউট হয়েছি। খারাপ খেললে জায়গা থেকে সরে যেতে হয়। আসার পর আবার নতুন করে শুরু করতে হয়। কী হতো বা কী হতো না, সেসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন সামনে যে দিন আছে, এগুলোতে ফোকাস করাই ভালো বলে মনে করি।’

মুমিনুলের থাকাটাকে পজেটিভ হিসেবেই দেখছেন এই বাংলাদেশি ব্যাটসম্যান। তিনি মনে করেন, ‘এটা (মুমিনুলের দলে থাকা) পজেটিভ দিক। টিমে লড়াই থাকলে সেটা ভালো। প্রতিযোগিতা বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো কাউকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলব- এটা একটা ভালো দিক দলের জন্য। এবং তারা পারফর্মও করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

পারফর্ম করেই দলে থাকতে চান ইমরুল

আপডেট সময় ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭