ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অসহায়দের খাবার যোগাতে ২০ লাখ টাকা দিচ্ছে সাকিব ফাউন্ডেশন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফের বাবা হচ্ছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সে জন্য যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহ হোম কোয়ারেন্টিন শেষে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে এখন তিনি।

তবে সুদূর যুক্তরাষ্ট্র থেকেও করোনাভাইরাসের কারণে সংকটে পড়া দেশের অসহায়দের কথা ভাবছেন সাকিব।

অসহায়দের সহায়তায় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তহবিল সংগ্রহ শুরু করেছেন।

এরইমধ্যে সেই তহবিলে ২০ লাখ টাকা জমা পড়েছে। সেই টাকা বাংলাদেশের খেটে খাওয়া পরিবারে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য খরচ করা হবে।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব আল হাসান বলেন, মিশন সেভ বাংলাদেশের সহযোগিতায় সাকিব আল হাসান ফাউন্ডেশন ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে গরিব, দুঃখী ও অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আশা করি, আপনারাও ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশের এসে দাঁড়াবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

অসহায়দের খাবার যোগাতে ২০ লাখ টাকা দিচ্ছে সাকিব ফাউন্ডেশন

আপডেট সময় ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০