ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারত ওষুধ দেয়াতে সুর পাল্টে মোদির প্রশংসায় ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের তাণ্ডব গোটা বিশ্বেই চলছে। তবে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। এমন অবস্থায় বিশেষ একটি ওষুধের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত ওষুধ দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে সূর পাল্টে মোদির প্রশংসা করেছেন ট্রাম্প।

আপাতত হাইড্রোক্সিক্লোরোকুইনের মোট ২৯ মিলিয়ন ডোজ গুজরাটের তিনটি কারখানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সুর নরম করেন ট্রাম্প।

মার্কিন চ্যানেল ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কয়েক মিলিয়ন ডোজ কিনেছি … ২৯ মিলিয়নেরও বেশি। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছি, এ ওষুধের বেশিটাই ভারত থেকে এসেছে। আমি তাকে আগেই এ বিষয়ে অনুরোধ করেছিলাম। সত্যিই উনি দুর্দান্ত মানুষ। প্রকৃত অর্থেই ভালো উনি।

তারিফের পাশাপাশি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া যে কতটা ভালো তাও বোঝানোর চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

অথচ সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প বলেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব সহযোগিতা করছে এবং আমি এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় ওষুধের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করবে। রবিবার সকালেও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি এবং আমি বলেছি যে আপনি যদি হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহের ব্যবস্থা করে দেন তবে আমরা সেই পদক্ষেপের সম্মান করব। আর যদি সরবরাহের অনুমতি না দেন, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও এরপর এমনই ব্যবহার পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারত ওষুধ দেয়াতে সুর পাল্টে মোদির প্রশংসায় ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০