ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

করোনা উপসর্গ নিয়ে জামাই আসায় শ্বশুরবাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণে দেশের ঝুঁকিপূর্ণ শহর এখন নারায়ণগঞ্জ। আর সেখান থেকে শরীরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি শ্বশুরবাড়িতে আসায় করোনা আতঙ্কে তার স্ত্রীর বড়ভাই স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন। গ্রামবাসী জামাইকে গ্রাম থেকে চলে যেতে বললে তাতে পাত্তা দেননি শ্বশুর। পরে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনকে জানালে মেডিকেল টিম জামাইয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস সতর্কতায় শ্বশুরবাড়ি লকডাউন করে দেয়।

এ ঘটনায় বুধবার দুপুরে উপজেলার ময়ামারী গ্রামের মোজাহার আলীর বাড়িতে যান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহশিয়া তাবাসসুম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম। মেডিকেল টিম রোগীর শরীরে করোনা সন্দেহে নমুনা (ন্যাজাল সোয়াব) সংগ্রহ করেন এবং পরে উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষণা করেন।

বাড়ির মালিক মোজাহার আলী বলেন, ‘জামাই গোলাম আজম (৪০) উপজেলার ঝগড়ুপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল কারখানায় কাজ করেন। সোমবার রাত ২টায় তিনি শরীরে জ্বর, সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে আমার বাড়িতে আসেন। কয়েকদিন আগে জামাইয়ের হার্নিয়া অপারেশন হয়েছে।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, রোগীর শরীরে করোনাভাইরাস সংক্রমণের কিছু উপসর্গ থাকায় তা করোনাভাইরাস কিনা এটি নিশ্চিত হতেই নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নমুনাটি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, রোগীর শরীরের নমুনার চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ির দরজার সামনে স্থানীয় প্রশাসনের দেয়া ‘লাল পতাকা’ টাঙিয়ে লকডাউন অবস্থায় রাখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

করোনা উপসর্গ নিয়ে জামাই আসায় শ্বশুরবাড়ি লকডাউন

আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০