ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন জিনিসের অভাব দেখা দিচ্ছে সেখানে। সম্প্রি ওষুধ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ভারতকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একইভাবে হুমকি দিলেন তিনি।

করোনাভাইরাস নিয়ে চীনের পক্ষে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- এমন অভিযোগ তুলে এই সংস্থায় আর্থিক সাহায্য বন্ধ করে দেয়ার হুমকি দিলেন তিনি।

মঙ্গলবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাস্তবেই এটি উড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বেশি আর্থিক সাহায্য করে তারপরও তারা চীন কেন্দ্রিক। আমরা দ্রুতই ভালো অবস্থানে যাবো। ভাগ্যক্রমে চীনের সঙ্গে সীমান্ত খোলা রাখার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ আমরা প্রত্যাখ্যান করেছিলাম। কেন তারা আমাদেরকে একটু ত্রুটিযুক্ত পরামর্শ দিয়েছিল?

অবশ্য এই টুইটের অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষ নিয়ে একপেশে আচরণ করছে বলে অভিযোগ করে আসছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ভয়াবহ হতেই তিনি অভিযোগের তীরকে শানিত করেছেন।

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। হুমকিতে ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভাল। আমি এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না যার জন্য যুক্তরাষ্ট্রে ওষুধের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করবে ভারত। আমি প্রধানমন্ত্রী মোদিরর সঙ্গে কথা বলেছি ভারত যদি ওষুধ পাঠায় তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি না পাঠায়, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও এরপর এমনই ব্যবহার পাবে ভারত’।

মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর সীমিত আকারে কয়েকটি ওষুধ রপ্তানি করা যাবে বলে সিদ্ধান্ত নেয় ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০