ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অন্য জেলার সঙ্গে ফরিদপুরের যোগাযোগ বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংক্রমণ ঠেকাতে অন্য জেলার সঙ্গে ফরিদপুরের সকল ধরনের পরিবহন যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার যানবাহন জেলা হতে বাইরে যাবে না এবং বাইরে থেকে জেলায় প্রবেশ করবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সব দোকানপাট, সাপ্তাহিক হাট, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অন্য জেলার সঙ্গে ফরিদপুরের যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১০:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০