ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় সংক্রমণ মোকাবেলায় সাহায্যের হাত বাড়ালেন সাব্বির

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন সাব্বির রহমান রুম্মন। জাতীয় দলের এ তারকা ক্রিকেটার বিভিন্ন সামগ্রী বিতরণ করে করোনা প্রতিরোধে এগিয়ে আসনে।

সাব্বির বলেন, এলাকাতে আমি যে মসজিদে নামাজ পড়াতাম সেই মসজিদে ৫০০ মাস্ক দিয়েছি। পুরো এলাকায় ৩০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান দিয়েছি। বাড়ির সামনে সাধারণ মানুষদের জন্য একটা বেসিন লাগিয়েছি। যাতে কেউ হাত ধুতে পারে। এ ছাড়া বাড়ির আশপাশে যেখানেই ফান্ড আছে সেখাই অনুদান দিচ্ছি।

করোনায় খেলা বন্ধ থাকায় বাসায় পরিবারকে সময় দিতে পারছেন জানিয়ে সাব্বির বলেন, বাসায় জিম করি, রানিং করি এ ছাড়া পরিবারের সঙ্গেই সময়টা কাটছে। বাসায় এখন আমার স্ত্রীকে রান্নার কাজে সাহায্যে করতে পারছি। একদিন বউ রান্না করে, আমি তাকে সাহায্য করি। আবার আমি রান্না করি সে সাহায্য করে।

এক প্রশ্নের জবাবে সাব্বির বলেন, খেলা বন্ধ হয়ে যাওয়া আমাদের সবার জন্য অবশ্যই হতাশার। আমার মনে হয় এই অবস্থার কারণে পুরো বিশ্ব এক-দেড় বছর পিছিয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও এখন শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ না হওয়ারই সম্ভবনা বেশি। তবে হতাশা না, বিপিএল ভালো খেলতে পারিনি। ভেবেছি ডিপিএলে ভালো করে চেষ্টা করব। অপেক্ষাটা লম্বা হল। তবে ভেঙ্গে পড়ছি না। যদি বেঁচে থাকি চেষ্টা করব নতুন করে ফেরার।

সাব্বির বলেন, করোনা অনেক ভয়াবহ হচ্ছে। আমাদের এখন পরিবারের জন্য হলেও বাসায় থাকতে হবে। এসময় আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন যাতে তিনি আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন। সবাই সচেতন থাকলে আশা করি সব ঠিক হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

করোনায় সংক্রমণ মোকাবেলায় সাহায্যের হাত বাড়ালেন সাব্বির

আপডেট সময় ০৯:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০