ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা সংকট নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে প্রথমবারের মতো বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে বৈঠকের দিন ঠিক করা হয়েছে। তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাস মহামারীতে অচল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন।

থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন।

মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

ওয়ার্ল্ড ওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬ হাজার ৫২৩ জন। এরপরই আছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। এ দুই দেশের পর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, যুক্তরাজ্যে ৫ হাজার ৩৭৩ জন, ইরানে ৩ হাজার ৭৩৯ জন, চীনে ৩ হাজার ৩৩১ জন।

করোনাভাইরান গোটা বিশ্বকে মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। মানুষকে করে ফেলেছে গৃহবন্দি। এ অবস্থায় সবার উচিৎ ঐক্যবদ্ধ হয়ে এ মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা সংকট নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ

আপডেট সময় ০৯:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০