ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু

আকাশ জাতীয় ডেস্ক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো পরিণত ভয়াবহ ভোগ করতে হবে। এই দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে ফেনীর দাগনভূঞার মিন্টুরোডে নিজ মালিকীয় দুলামিয়া কটন মিলে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি.কমের সভাপতিত্বে বিএনপির এই নেতা বলেন, আমার আসনে নির্বাচনি উচ্ছ্বাস চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষার ভূমিকার আহ্বান জানিয়ে মিন্টু বলেন, যারা দেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

সম্প্রতি সারা দেশে জামায়াতের অপপ্রচার সম্পর্কে সতর্ক করে আবদুল আউয়াল মিন্টু বলেন, তারা ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেব না। কারণ তারা ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীদের সরিয়ে বিনাভোটে নির্বাচিত হতে চায়।

এলাকার নানা উন্নয়নে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী সমাজ এবং হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন বানচাল করার শত চেষ্টা চালাচ্ছে জামায়াত।

তিনি বলেন, আজ সারা দেশে জেগেছে জনতা। ২০২৪ সালের ৫ আগস্টের মতো জামায়াতকে ১২ ফেব্রুয়ারি পরাজিত করবে এ দেশের মানুষ।

এদিকে আজ দাগনভুঞায় নানান পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেছেন আবদুল আউয়াল মিন্টু।

অপরদিকে বুধবার বিকালে দাগনভুঞায় উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনি বিশাল শোডাউনে অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা। শোডাউনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু

আপডেট সময় ১১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬