ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনায় মৃত্যুহীন প্রথম দিন পার করল চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে কোনো মৃত্যু ছাড়াই মঙ্গলবার প্রথমবারের মতো একটি দিন পার করেছে চীন। গত জানুয়ারি থেকে বৈশ্বিক মহামারীতে প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের হালনাগাদ তথ্য দিয়ে আসছে দেশটি।

জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, চীনে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন সোমবার যেটা ছিল ৩৯ জন।

প্রতিবেদনে চীন সরকার মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে কিনা; এমন সন্দেহের মধ্যেই কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানায় তারা।-খবর বিবিসির

চীন সরকার বলছে, করোনাভাইরাসে তিন হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪০ জন। মঙ্গলবার যারা আক্রান্ত হয়েছেন, তাদের সবাই বিদেশ থেকে এসেছেন।

এদিন পর্যন্ত ৭৭ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছেন এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার দুপুর নাগাদ চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৬৯৭ জন, মৃতের সংখ্যা তিন হাজার ৩৩৫ জন এবং সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭৭ হাজার ৩৯৩ জন।

চীনের অধিকাংশ এলাকার জীবনযাত্রায়ই এখন স্বাভাবিক গতি ফিরে এসেছে বলে সিএনএন জানিয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই নতুন ধরনের করোনাভাইরাসটি প্রাদুর্ভাব শুরু হয়েছিল।

এখন বিশ্বজুড়ে মহামারী হয়ে ওঠা ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে চীন উহান, হুবেই প্রদেশ ও দেশের অন্যান্য অনেক এলাকা লকডাউন করে দিয়ে চলাচল সীমাবদ্ধ করে দিয়েছিল।

তিন মাস এই অবরুদ্ধ দশা বজায় থাকার পর সম্প্রতি প্রাদুর্ভাবের হুমকি কমে আসায় হুবেইসহ কয়েকটি অঞ্চল থেকে লকডাউন তুলে নিয়ে বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনায় মৃত্যুহীন প্রথম দিন পার করল চীন

আপডেট সময় ০৪:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০