ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪, নতুন ৪১, মৃত্যু ৫

আকাশ জাতীয় ডেস্ক:

চীনের উহান শহরে থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। সব মিলেয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আর মারা গেছেন মোট ১৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। আক্রান্তের সংখ্যাতেও একদিন সর্বোচ্চ।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে অনলাইনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৪১জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায় বলে আইইডিসিআরের ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া নতুন করে ৬০৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। দুই শতাধিক দেশ ছড়িয়ে পড়া ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এছাড়া অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪, নতুন ৪১, মৃত্যু ৫

আপডেট সময় ০২:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০