ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরে ২ বৃদ্ধের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ফরিদপুরের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের দু’জনেরই বয়স আনুমানিক ৭০ বছর। সোমবার (৬ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধুখালী উপজেলার বাসিন্দা একজন ও ভাঙ্গা উপজেলায় অপর একজনের মৃত্যু হয়।

ফরিদপুর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু দৈনিক আকাশকে জানান, মধুখালী থেকে এক বৃদ্ধ কিডনি জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনা আক্রান্ত সন্দেহে রোববার (৫ এপ্রিল) তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সোমবার সকালে তিনি মারা যান।

অপরদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহসিন উদ্দিন দৈনিক আকাশকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকালে ভাঙ্গায় এক বৃদ্ধ মারা গেছেন। তবে তিনি দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছিলেন।

মারা যাওয়া দুই বৃদ্ধের শরীরে কোভিড-১৯ পজিটিভ কি-না, তা পরীক্ষার জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় দু‘জনেরই দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরে ২ বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০