ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, জাফরুল আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই। সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচারও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু শ্রমিক নেতা জাফরুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জাফরুল হাসান দীর্ঘদিন কিডনি ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গভীর শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জাফরুল হাসানের লাশ রাজধানীর শ্যামলীর বাসায় নেয়ার পর বাদ আসর সেখানে জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ জেলা ফরিদপুরে। সেখানে জানাজা শেষে আলিপুর কবরস্থানে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, জাফরুল আর নেই

আপডেট সময় ০৬:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০