ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১১ ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে কার্যত লকডাউন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। সংসার কিভাবে চলবে এই চিন্তায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নিম্ন আয়ের লোকজনের।

এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকায় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বেশ কয়েকজন বাড়িওয়ালা। অনেকেই মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

জাতীয় দলের অন্যতম পেসার তাসকির আহমেদের বাবা আবদুর রশিদও বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন। ভাড়াটিয়াদের এক মাসের বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি।

জানা গেছে, তাসকিনের ইচ্ছাতেই এমন উদ্যোগ নিয়েছেন আবদুর রশিদ। আসছে জন্মদিনে ছেলে কি উপহার চায় জানতে চাইলে তাসকিন বাবাকে অনুরোধ করেন, ভাড়াটিয়াদের ১ মাসের বাড়িভাড়া মওকুফ করে দিতে। এটাই হবে তার জন্মদিনের উপহার।

এ বিষয়ে তাসকিনের বাবা আবদুর রশিদ বলেন, ‘সামর্থ্যে যতটুকু আছে আমি করলাম। মঙ্গলবার মোহাম্মদপুরে কিছু ত্রাণ দিয়ে আসার পর বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। তাসকিন এসে আবদার করল, বাবা, তোমার ভাড়াটিয়াদের জন্য এক মাসের ভাড়া মওকুফ করে দাও। ছেলের কথায় আমিও খুশি হলাম। ও তো আর খারাপ কিছু আবদার করেনি। আবদার না রেখে কি আর পারা যায়? এরপর সে নিজ থেকেই বলল, ধরে নাও এটাই আমার জন্মদিনের উপহার।’

তাসকিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে গরীব পরিবারের জন্য ত্রাণ রয়েছে। তারা বিভিন্ন দিক থেকে সহায়তা পায়। কিন্তু মধ্যবিত্ত অনেক পরিবারের এ সুযোগ নেই। তারা কারো কাছেই হাত পাততে পারে না। আমাদের দুটি বাড়ি থেকে ভাড়া বাবদ বাবা এক লাখ টাকার মতো পান। বাবাকে অনুরোধ করি যে, এবার আমার জন্মদিনের উপহার হিসেবে সেই ভাড়া যেন তিনি মাফ করে দেন। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং খুশিও হয়েছেন।’

সূত্র জানায়, কয়েক বছর আগে মোহাম্মদপুরে অ্যাপার্টমেন্ট কিনেছেন তাসকিন। বর্তমানে সপরিবারে সেখানেই থাকছেন। তবে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এবং বসিলায় দুটি বাড়ি আছে তাসকিনের বাবার। দুই বাড়িতে ১১টি পরিবার ভাড়া থাকেন। সবগুলো পরিবারের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন তাসকিনের বাবা। আগামী শুক্রবার বাংলাদেশ দলের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদের জন্মদিন। এ দিন ২৫ বছর পূর্ণ হবে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

১১ ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

আপডেট সময় ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০