ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমপত্র লেখায় ২ শিশুকে হাত-পা বেঁধে শাস্তি দিলেন নারী শিক্ষক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রেণিকক্ষে প্রেমপত্র লেখায় দুই শিশুকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে শাস্তি দিয়েছে এক নারী প্রধান শিক্ষক! এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হওয়ার পর ওই শিক্ষকের শাস্তির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শাস্তি পাওয়া ওই দুই ছাত্রের এক জন তৃতীয় ও অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্লাসের পড়াশোনায় নাকি মনযোগ ছিল না তাদের। তাই তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বেঞ্চের পায়ার সঙ্গে।

এদিকে এ ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবিও তুলেছেন অনেকেই।

তবে ওই স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, এক ছাত্র ক্লাসে বসেই প্রেমপত্র লিখছিল। অন্যজন তার সহপাঠীর জিনিস কেড়ে নিয়েছিল।

তার দাবি, আমি ওদেরকে বেঁধে রাখিনি। ওদের মায়েরা ওদেরকে বেঁধে রেখেছিল। কিন্তু স্কুলের মধ্যে কী করে দু’জন ছাত্রকে বেঁধে রাখতে দেয়া হল? এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি ওই শিক্ষিকা।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমপত্র লেখায় ২ শিশুকে হাত-পা বেঁধে শাস্তি দিলেন নারী শিক্ষক

আপডেট সময় ০৩:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯