ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু গৃহকর্মীকে নির্যাতন করে মা-মেয়ের ভিডিও!

অাকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লামিয়া নামে ৯ বছরের এক শিশু তার স্বজনদের হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েক বছর ধরে চলা এ নির্যাতনের অভিযোগ খোদ লামিয়ার আপন চাচা-চাচি ও দুই চাচাতো বোনের বিরুদ্ধে।

এ অভিযোগে শুক্রবার ভোরে জেলা শহরের মেড্ডা এলাকার রমজান মিয়ার স্ত্রী নেহার সুলতানা (৫০), তার মেয়ে রুমানা আক্তার (২২) ও সুমাইয়া আক্তারকে (১৬) আটক করেছে পুলিশ। তবে রমজান মিয়া পালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, জেলা শহরের গোকর্ণঘাট এলাকার কুদ্দুস মিয়ার মেয়ে লামিয়া। দুই বছর বয়সে লামিয়ার মা ও চার বছর বয়সে তার বাবা মারা যায়। তখন এতিম লামিয়াকে দেখাশোনা করার কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে চাচা রমজান মিয়া।

তখন থেকেই বাড়ির সব ধরনের কাজকর্ম করানো হতো লামিয়াকে দিয়ে। কাজে সামান্য ভুল হলেই লামিয়ার ওপর চলত শারীরিক নির্যাতন। নির্যাতনের সেই চিত্র আবার নিজেদের মোবাইল ফোনে ভিডিও করে রাখা হতো। পরে লামিয়ার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

বিষয়টি প্রতিবেশীদের নজরে আসার পর পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশ লামিয়াকে উদ্ধার করতে গেলে রমজানসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। এরপর শুক্রবার ভোরে রমজান ও তার পরিবারের লোকজন বাড়িতে আসার খবর পেয়ে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের পৃথক দুটি দল গিয়ে রমজানের স্ত্রী ও তার দুই মেয়েকে আটক করে।

আটকদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে লামিয়াকে নির্যাতনের ভিডিওচিত্র পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, নির্যাতনের শিকার লামিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার প্রকৃত কোনো অভিভাবক না পাওয়ায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু গৃহকর্মীকে নির্যাতন করে মা-মেয়ের ভিডিও!

আপডেট সময় ০৬:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮