ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন চেম্বার আদালতে বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করেননি চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সে আবেদনের ওপর শুনানি হবে।

মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন আপাতত বহাল রইল বলে আইনজীবীরা জানিয়েছেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, এজে মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

বশিরউল্লাহ জানান, গত ২৮ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করলে জামিন স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। আগামী বৃহস্পতিবার সে আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গত ২৮ নভেম্বর এ মামলায় খালেদা জিয়াকে জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। ওই খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি।

আইনজীবীরা জানিয়েছেন, খালেদা জিয়াকে মুক্তি পেতে হলে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং কুমিল্লায় বাসে অগ্নিসংযোগে মানুষ মারা যাওয়ার ঘটনায় করা হত্যা মামলায় জামিন পেতে হবে। অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি। পরে এই মামলায় হাইকোর্ট তাকে ৫ বছরের পরিবর্তে ১০ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া গত ৩০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেন। এ নিয়ে দুটি মামলায় তিনি এখন ১৭ বছরের সাজাপ্রাপ্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন চেম্বার আদালতে বহাল

আপডেট সময় ১০:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮