ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি হরমুজ প্রণালিতে তিন জাহাজে ইরানের হামলা, জব্দ ২ চট্টগ্রামে মাটি খননের সময় ধস, ২ শ্রমিক নিহত দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বড়দিনে তৈরি করুন রেড ভেলভেট কেক

আকাশ নিউজ ডেস্ক: 

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড় দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেক। যিশু খ্রিস্টের জন্মদিন পালনের জন্য কেকের বিকল্প নেই। অনেকে বাজার থেকে কেনা কেক পছন্দ করেন না। তাই বড় দিনের উৎসব পালনের জন্য ঘরে তৈরি করতে পারেন জিভে জল আনা ভিন্ন স্বাদের কেক।

বড় দিন উপলক্ষে যুগান্তর পাঠকদের জন্য থাকছে জিভে জল আনা ক্যারট কেক, রেড ভেলভেট কেক ও চকোলেট কেক তৈরির পদ্ধতি। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু কেকগুলো।

রেড ভেলভেট কেক :

যা লাগবে :

এক কাপ হোয়াইট সুগার, দুটি ডিম, দুই টেবিল চামচ কোকো পাউডার, চার টেবিল চামচ লাল ফুড কালার, এক চা চামচ লবণ, এক চা চামচ ভ্যানিলা, এক কাপ বাটার মিল্ক, দুই কাপ ময়দা, এক চা চামচ বেকিং সোডা, এক টেবিল চামচ ভিনেগার।

আইসিং :

পাঁচ টেবিল চামচ ময়দা, এক কাপ দুধ, এক কাপ চিনি, এক কাপ বাটার, এক চা চামচ ভ্যানিলা। যেভাবে করবেন

প্রথমে ৩৫০ ডিগ্রি তাপে ওভেন গরম করে নিন। চিনি ও ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে কোকো পাউডার ও ফুড কালার মিশিয়ে নিন। লবণ, ভ্যানিল ও বাটার মিল্ক মিশিয়ে নিতে হবে। ময়দা ও বাটার মিশিয়ে নিন। মিক্সচারের সঙ্গে সোডা ও ভিনেগার মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে মিক্সচারটি ঢেলে নিয়ে ওভেনে ৩০ মিনিট বেক করুন। এরপর বের করে ঠাণ্ডা করে নিন। আইসিং তৈরি যেভাবে করবেন

ময়দা, দুধ মৃদু আঁচে ঘন করে নিন। এরপর ঠাণ্ডা করুন। এবার চিনি, বাটার, ভ্যানিলা বিট করে ময়দার সঙ্গে মিশিয়ে নিন। কেক ঠাণ্ডা হলে উপরে আইসিং করে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

বড়দিনে তৈরি করুন রেড ভেলভেট কেক

আপডেট সময় ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮