ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খুনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গোটা যুক্তরাষ্ট্রে তার মতো ভয়ংকর খুনি আর দ্বিতীয়টি নেই। গত চার দশক ধরে তিনি ৯০ জনকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন। এখন এ নিয়ে তদন্ত চলছে।

ইতিহাসের এই কুখ্যাত খুনির নাম স্যুামুয়েল লিটল (৭৮)। যুক্তরাষ্ট্রের অপরাধের ইতিহাসে সিরিয়াল কিলারদের মধ্যে এরচেয়ে বেশি খুনের রেকর্ড আর নেই।

বয়সের ভাড়ে নুয়ে পড়লেও দুচোখে তার এখনো খুনের ঠাণ্ডা দৃষ্টি। এএফপি বলছে, কয়েক সপ্তাহ ধরে টেক্সাস কারাগারের সেল থেকে হুইলচেয়ারে বসিয়ে সাক্ষাতকার কক্ষে নেয়া হচ্ছে মাথাভর্তি পাকা চুলওয়ালা এক বৃদ্ধকে।

নথি বলছে, লিটলের বিরুদ্ধে ৯০টিরও বেশি হত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে আশির দশকে লস অ্যাঞ্জেলসে তিন নারীকে খুন করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক খুনের রেকর্ড সিরিয়াল কিলার দ্য গ্রিন রিভার কিলার গ্যারি রিজবির। ১৯৮০-৯০’র দশকে ওয়াশিংটনে ৪৯ জনের প্রাণ নিয়েছিল সে।

কিন্তু সেই রেকর্ডকেও ম্লান করে দিয়েছে লিটল। ৯০ জনের মধ্যে ৩৪ জনকে শনাক্ত করেছে পুলিশ ও গোয়েন্দারা। বাকিদের নাম নিজেই জানাতে পারেনি হত্যাকারী স্যামুয়েল।

গোয়েন্দাদের কাছে প্রতিটি হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছে উৎসাহভরে।

তদন্তকারীরা বলছেন, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র নারীদের টার্গেট করতেন এ খুনি। তবে তাদের অনেকেই পতিতাবৃত্তির সঙ্গে জড়িত কিংবা মাদকাসক্ত ছিল।

তদন্তকারীরা বলছেন, তাদের মরদেহ প্রায়ই অজ্ঞাত পরিচয় হিসাবে ফেলে যাওয়া হতো এবং তাদের মৃত্যু তদন্তহীন থেকে যেত।

এফবিআই জানিয়েছে, ৭৮ বছর বয়সী এই বুড়ো খারাপ শারীরিক অবস্থার মধ্যে আছেন। সম্ভবত তার মৃত্যুর আগ পর্যন্ত টেক্সাসের কারাগারেই থাকতে হবে। ওডিসি হত্যার ঘটনার স্বীকারোক্তির পর ক্যালিফোর্নিয়া থেকে তাকে সেখানে নেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খুনি

আপডেট সময় ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮