ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জামায়াতকে ধানের শীষ: যা বললেন মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতের নিবন্ধন আগেই বাতিল করা হয়েছে। ফলে দলগতভাবে এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নির্বাচন করতে পারছেন না দলটির প্রার্থীরা।

ফলে জোটের প্রধান শরিক দল বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে জামায়াত।

অন্যদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যফ্রন্ট’-এর প্রধান শরিক দল বিএনপি। কিন্তু জামায়াত জাতীয় ঐক্যফ্রন্টে নেই।

বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং ২০ দলীয় জোটের প্রধান দল হিসেবে। আর জামায়াত নির্বাচনে অংশ নিচ্ছে ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে।

তবে জামায়াতের নিবন্ধন না থাকায় দলটি ২০ দলীয় জোটের প্রধান শরিক দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রত্যয়নপত্র নিয়ে ২৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতারা। দলটির আরও ডজন খানেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়কে বিএনপি ইতিবাচক হিসেবেই দেখছেন।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের দলীয় প্রতীক নেই বা সেটাকে স্বীকৃতি দেয়া হচ্ছে না, সেখানে ধানের শীষের প্রতীক তারা মেনে নিতে বাধ্য হচ্ছে। সেদিক থেকে অবশ্যই নেগেটিভ কিছু দেখছি না আমি।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের শরিকদের সাথে প্রাথমিকভাবে কথাও বলেছি, যতক্ষণ পর্যন্ত জামায়াত নাম না থাকবে কিংবা তাদের মার্কা না থাকবে, তাতে তারা খুব একটা আপত্তি করেনি।

মির্জা ফখরুল বলেন, যে যুক্তিতে আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছি, সেই যুক্তিতেই বলছি, জামায়াতে ইসলামী যেহেতু নিবন্ধিত দল নয়, সুতরাং এ বিষয় নিয়ে খুব বেশি কথা বলার অবকাশ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

জামায়াতকে ধানের শীষ: যা বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০১:০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮