ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে: ঢাবি প্রক্টরকে শিক্ষার্থীর চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

জরিমানা দিতে না পারার হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে একটি চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্র প্রক্টরকে চিঠিটি দেন। জরিমানা মওকুফের আবেদন শিরোনামে একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ওই শিক্ষার্থী লিখেছেন- আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। চলতি সেমিস্টারের একটি কোর্সের জন্য ডিনস কমিটি আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। আমার বাবা হার্টঅ্যাটাকের রোগী, যার ওপর পরিবারের সবাই নির্ভরশীল। তার পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয়। সবাই পরীক্ষা দিলেও আমি টাকার অভাবে না দিতে পারায় হতাশায় ভুগছি। হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলার সময় ওই কোর্সটির পরীক্ষা দিতে না পারায় শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ডিনস কমিটি। সেই টাকা মওকুফের আবেদন জানিয়ে ওই শিক্ষার্থী প্রক্টরের কাছে এ চিঠি লিখেছেন।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রক্টর গোলাম রব্বানী বলেন, চিঠির বিষয়টি তিনি দেখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

আত্মহত্যার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে: ঢাবি প্রক্টরকে শিক্ষার্থীর চিঠি

আপডেট সময় ০৪:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮