ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা

পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনাকারীদের অপরিপক্ক: শাজাহান খান

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানের সাথে যারা বাংলাদেশের তুলনা করে তাদের পরিপক্বতা নিয়ে প্রশ্ন রয়েছে। নৌপরিবহন মন্ত্রী রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী শাজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মহামানব। মহামানবের অনেক গুণাবলী তার মাঝে ছিল। তিনি মানুষকে ভালবাসতেন। মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৫ সাল পর্যন্ত গণহত্যা চালিয়েও শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারেনি। তারা শ্রমিকদের ওপর অনেক অত্যাচার করেছিল। তারা মানুষকে পুড়িয়ে হত্যা, গাড়ি ভাংচুর ও পরিবহন মালিকদের ব্যাপক ক্ষতি করেছে। শেখ হাসিনার সরকার শ্রমিক-মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ৬১ কোটি টাকা অনুদান দিয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ট্রেড ইউনিয়ন করা সহজ হয়েছে। অপরাজনীতি, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করা সম্ভব হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে।

শাজাহান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম, ইসমত কাদির গামা, ওসমান আলী, আলাউদ্দিন মিয়া ও এবিএম সুলতান আহমেদ, শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, সাহাবুদ্দিন মিয়া প্রমুখ বক্তৃতা করেন।

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এই শোক সভার আয়োজন করে। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনাকারীদের অপরিপক্ক: শাজাহান খান

আপডেট সময় ১২:৫২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭