ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুক্তি পেল প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক চলচ্চিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তি পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক চলচ্চিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পিপলু। শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনীতিবিদ, পরিচালক ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা এ চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেছেন।

চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তিকে (শেখ হাসিনা) নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হলেও এটি দেশের রাজনৈতিক ইতিহাসের দলিল হয়ে থাকবে। শুক্রবার থেকে দেশের ৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

এর মধ্যে ঢাকার যমুনা ফিচার পার্কের বিলাসবহুল সিনে থিয়েটার ব্লকবাস্টার সিনেমাস, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

প্রিমিয়ারে চলচ্চিত্রটি দেখার পর এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এটা শুধু শেখ হাসিনার ছবি নয়। এটি চমৎকার একটি ছবি ও গল্প। একটি মানুষ বেড়ে ওঠা, জীবনের বিভিন্ন দিক ছবিতে প্রতিফলিত হয়েছে।’

তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একজন নেত্রী ও একজন যোগ্য বঙ্গবন্ধুর কন্যা হয়ে ওঠার এই পথটা যে কত জটিল, কত কঠিন সেটাই ফুটে উঠেছে। মানুষ এ ছবিটি দেখলে সারারাত ঘুমাতে পারার কথা নয়।

‘হাসিনা : এ ডটারসস টেল’-এর পরিচালক পিপলু বলেন, ‘এ চলচ্চিত্রটি দেখার জন্য পলিটিক্যাল হওয়ার দরকার নেই। এটি দেখার জন্য শেখ হাসিনার ফ্যান বা সমর্থক হওয়ার দরকার নেই। এটি সবার দেখা দরকার। এ চলচ্চিত্রের মধ্যে আমি আমার দেশটাকে খোঁজার চেষ্টা করেছি। আমি সেটাই খুঁজে পেয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তি পেল প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক চলচ্চিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’

আপডেট সময় ১১:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮