ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গর্ভাবস্থায় ডাবের পানি পানের উপকারিতা

অাকাশ হেলথ ডেস্ক:

গর্ভাবস্থায় ডাবের পানি পান করা খুবই উপকারি। এ অবস্থায় শরীরে যেন পানিস্বল্পতা না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। এ জন্য পর্যাপ্ত পানি তো পান করবেনই, পাশাপাশি পান করতে পারেন ডাবের পানি। বিশেষজ্ঞরা বলেন, এই পানি গর্ভাবস্থায় বেশ উপকারী।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে

কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় একটি প্রচলিত সমস্যা। গর্ভাবস্থায় প্রোজেসটেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে এবং আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার কারণে সাধারণত এ সমস্যা হয়। এ সময় আঁশসমৃদ্ধ ডাবের পানি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে কাজ করে।

বুক জ্বালাপোড়া কমায়

কোষ্ঠকাঠিন্যের মতো বুক জ্বালাপোড়া গর্ভাবস্থায় খুব প্রচলিত একটি সমস্যা। ডাবের পানি এ সমস্যা অনেকটা কমাতে সাহায্য করে। ডাবের পানি পান এসিডের মাত্রাকে কমায়। এতে হজমের সমস্যা ও বুক জ্বালাপোড়ার সমস্যা প্রতিরোধ হয়।

কর্মক্ষম রাখে

গর্ভাবস্থায় নিজেকে কর্মক্ষম রাখতে ডাবের পানি উপকারী। এর মধ্যে থাকা ইলেকট্রোলাইট উপাদানের কারণে কর্মক্ষমতা বাড়ে।

পানিশূন্যতা কমায়

গর্ভাবস্থায় পানিশূন্যতার সমস্যা দেখা দেয়। আপনি সহজেই পানিশূন্যতা প্রতিরোধ করতে পারেন ডাবের পানির মাধ্যমে।

পটাশিয়াম

ডাবের পানির মধ্যে পটাশিয়াম রয়েছে। এটি শরীরের ইলেকট্রোলাইটিক ভারসাম্য ঠিকঠাক রাখে। এটি গর্ভাবস্থায় লেগ ক্রাম্প এবং শরীরে পানি আসা প্রতিরোধ করে।

ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম

ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দুটো উপাদান ডাবের পানি থেকে পাওয়া যায়। এ দুই উপাদান গর্ভাবস্থাকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

নিয়মিত ডাবের পানি পান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কারণ, এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এ ছাড়া ডাবের পানি মূত্রনালির সংক্রমণ প্রতিরোধ করে।

ডাবের পানি পানে যেসব বিষয় খেয়াল রাখবেন :

খুব বেশি ডাবের পানি পান করবেন না। দিনে দুই গ্লাসই যথেষ্ট।
আপনার ট্রি নাট অ্যালার্জি থাকলে ডাবের পানির পানের ক্ষেত্রেও অ্যালার্জি হতে পারে। তাই এড়িয়ে যাওয়াটাই ভালো হবে।
আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে অথবা আগে থেকেই ডায়াবেটিস হলে ডাবের পানি কম পান করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গর্ভাবস্থায় ডাবের পানি পানের উপকারিতা

আপডেট সময় ০২:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭