ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কিত ছবি দহন নিয়ে প্রথম একসঙ্গে আসছেন মম ও পূজা

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও পূজা চেরি।

তবে মুক্তির আগেই বেশ বিতর্কে পড়েছে ছবিটি। এ ছবিতে একটি গানে বেশ অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ব্যবহার করা হয়েছে।

এরই মধ্যে দেশের প্রতিষ্ঠিত ও গুণী বেশ কয়েকজন সঙ্গীতজ্ঞ এ গানের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বরাবরই জোর গলায় বলা হচ্ছে, গানটি দৃশ্যায়নের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, ‘দৃশ্যায়নের প্রয়োজনে অশ্লীল ও শ্রুতিকটু শব্দ ছাড়াও গান তৈরি করা যায়। এটা ইচ্ছা করেই গান এবং সিনেমা শিল্পকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে।’ এসব বিতর্কের মধ্যেই ৩০ নভেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। ছবিতে মমকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

যদিও এ চরিত্রে অভিনয় করার জন্য আগে আজমেরী হক বাঁধনকে নির্বাচন করা হয়েছিল। বাঁধন শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিলে মম যোগ দেন টিমের সঙ্গে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে বলেই অভিনয় করেছি। এর বেশি কিছু নয়।’

পূজা চেরি প্রসঙ্গে মম বলেন, ‘চোখের সামনেই দেখেছি পূজা শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছে। এ ছবিতে অসাধারণ অভিনয় করেছে সে। একসঙ্গে কাজ করতে গিয়েও আমাদের সুন্দর একটা সম্পর্কও হয়েছে।’ পূজা চেরি বলেন, ‘মম আপু খুব ভালো একজন অভিনেত্রী- এটা সবাই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন খুব ভালো মনের মানুষ। তার সঙ্গে কাজ করে এটা বুঝতে পেরেছি। তিনি আমাকে খুব সহজেই আপন করে নিয়েছেন। তাছাড়া ছবিটিও দর্শক দেখে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিতর্কিত ছবি দহন নিয়ে প্রথম একসঙ্গে আসছেন মম ও পূজা

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮