ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংঘর্ষের পর এবার কওমি ছাত্রদের অবরোধ

অাকাশ জাতীয় ডেস্ক:

তাবলিগের সঙ্গে সংঘর্ষের পর এবার ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক ৩ ঘণ্টা অবরোধ করেছেন কওমি মাদ্রাসার ছাত্ররা।

সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীরের অপসারণসহ ৫ দফা দাবিতে এ অবরোধ করেন তারা।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের টিএ রোড অবরোধ করে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা।

শহরের টিএ রোডের কান্দিপাড়া মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ছাত্ররা। এতে শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার কওমি মাদ্রাসা ও মাওলানা সাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। সেই হামলায় তাবলিগ কর্মীদের সহায়তার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা রেজাউল কবীরের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, শুক্রবার রাতে সাদপন্থীদের হামলায় সুপরিকল্পিতভাবে সহযোগিতা করেছেন সদর সার্কেল রেজাউল কবীর। হামলায় সহযোগিতার কারণে আমরা তার প্রত্যাহার চাই।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাদপন্থী নেতা মাওলানা আনিছুর রহমানকে গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়া মার্কাজকে সাদ অনুসারী মুক্ত করা, শুক্রবারের হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের ক্ষতিপূরণও দাবি করেন কওমি ছাত্ররা।

পরে দুপুর আড়াইটার দিকে মিছিল করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অবরোধ প্রত্যাহার করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

সংঘর্ষের পর এবার কওমি ছাত্রদের অবরোধ

আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮