ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগে ডিবির সঙ্গে গোলাগুলিতে আহত দুই

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তুরাগ এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে দুইজন আহত হয়েছেন। তারা হলেন- মাসুদ (২৫) এবং নাসির উদ্দিন (৩৫)।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় অর্থপেডিকস পুর্নবাসন ও প্রতিষ্ঠান (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা টাইমসের মেডিকেল প্রতিনিধি জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তুরাগ ১৫ নম্বর ব্রিজের নিচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল মাসুদ ও নাসির। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাসুদ ও নাসিরের ডান পায়ের হাটুর নিচে গুলি লাগে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নাসির উদ্দিন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত মাসুদের বাবার নাম জালাল উদ্দিন এবং নাসির উদ্দিনের বাবার নাম লাল মুন্সী। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগে ডিবির সঙ্গে গোলাগুলিতে আহত দুই

আপডেট সময় ১২:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮