ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ

আকাশ আইসিটি ডেস্ক: 

ফ্রিল্যান্সারদের কাজ করার সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে দেশীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আর এজন্য ‘ডিজিটাল নিঞ্জা’ নামে নতুন একটি প্লাটফর্ম তৈরি করেছে অপারেটরটি। আনুষ্ঠানিক আয়োজনে এর উদ্বোধন করবেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

কোডার, ইউআই, ইউএক্স, অ্যাপ ডেভেলাপরসহ বিভিন্ন স্কিলের ফ্রিল্যান্সাররা নিবন্ধন করবেন ডিজিটাল নিঞ্জায়। ‘নিবন্ধিত ফ্রিল্যান্সাররা গ্রামীণফোনের বিভিন্ন প্রকল্পে অংশীদার হতে পারবেন। এটি নতুন ধরনের আর্নিং সোর্স, স্কিল সোর্সিংয়ের ক্ষেত্র তৈরি করবে’, বলছিলেন ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই ফ্রিল্যান্সাররা স্থায়ী কর্মী হবেন না, তারা আসবে প্রকল্প হিসেবে। কারণ যারা ফ্রিল্যান্সার তারা অনেকেই চান না কোনো কোম্পানির স্থায়ী জব করতে। তারা নিজের মতো প্রকল্পগুলোতে কাজ করবে।

আগে নানা কারণে এটা করা যেত না, এখন এ ফ্লেক্সিবল মডেলে যাচ্ছে গ্রামীণফোন। টেলিকম খাতের মানবসম্পদ নিয়ে কাজ করেন এমন অনেকেই বলছেন, ফ্রিল্যান্সারদের জন্য এটি সুখবর হলেও অপারেটরটির এ আউটসোর্সিং মডেল তার স্থায়ী কর্মীদের কর্মক্ষেত্রের ওপর চাপ তৈরি করতে পারে। এসব প্রকল্পে আগে যেমন স্থায়ী কর্মীরা সুযোগ পেত সেটি হয়ত আর থাকবে না। আবার নিয়মিত অনেক কাজও আউটসোর্সিংয়ে নিয়ে আসা হতে পারে। -আইটি ডেস্ক

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮