ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়তে হবে

আকাশ আইসিটি ডেস্ক:

নতুন প্রজন্মের শিশুদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

৪ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক ‘মউ’ (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের শিক্ষার্থীর মেধা ও মননের যথাযথ বিকাশ ঘটাতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের’ আওতায় ৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মের শিশুদের আধুনিক বিশ্বের উপযোগী করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব।’

মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম যে কোনো বিষয়ে দ্রুত আয়ত্ত করতে পারে। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তি তথা রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ৫জি এর মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল হাই।

সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স। পরে আইসিটি বিভাগের পক্ষে মোবাইল এ্যাপস অ্যান্ড অ্যাপ্লিকেশনের প্রকল্প পরিচালক মো. আবদুল হাই ও স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়তে হবে

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮