ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফতুল্লায় বরযাত্রীবাহী বাস থেকে মুন্সিগঞ্জ যুবদল সভাপতিসহ আটক ২৯

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বরযাত্রী পরিচয়দানকারী একটি যাত্রীবাহী বাস থেকে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহন করা বাসটিও আটক করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মুন্সিখোলা চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটককৃতরা জানান, তারা মুন্সিগঞ্জ সদর থেকে খিলগাঁও যাচ্ছিলেন বরযাত্রী হিসেবে একটি বিয়ের দাওয়াতে। এ সময় পুলিশ তাদের আটক করেছে।

তবে আটককৃতদের মধ্যে কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে বলেন, তারা মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদের নেতৃত্বে ঢাকায় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িতে আগে থেকে কাউকে বলা হয়নি পুলিশ ধরলে কী বলতে হবে। তাই মুখ দিয়ে যা আসছে বলে ফেলছে।

আটককৃত অন্যরা হলেন বাদল মিয়া, আবু তাহের, জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম, শামীম, সালামত গাজী, সানাউল্লাহ, রবিউল আউয়াল, এড. শিবলী আহম্মেদ, জসিম উদ্দিন, হাবিব, শানু মিয়া, সাহেব আলী, মিজানুর রহমান, উজ্জল, মামুন আহম্মেদ, সাগর, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, ওসমান গনি, বজলুর রহমান, রিপন শেখ, ওয়াজ করুনী, কামাল হোসেন, আমিনুল ইসলাম, হাসানুল ইসলাম বাপ্পী, ফয়সাল, মিন্টু।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মো. ইলিয়াস হোসেন জানান, মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার পথে মুন্সিখোলা চেকপোস্টে একটি বাস আটক করা হয়। এ সময় বাসটি তল্লাশির সময় বাসে থাকা লোকজন ছটফট করে পালানোর চেষ্টা করে। তখন তাদের সন্দেহে হলে আটক করা হয়। তারা নিজেদের রাজনৈতিক ব্যক্তি পরিচয় দেয়নি।

তিনি আরও জানান, আটককৃতরা দাবি করেছেন তারা বরযাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাওয়ার মতো কোনো আলামত তাদের কাছে পাওয়া যায়নি। তাই সন্দেহ করা হচ্ছে। তাদের নাম-পরিচয়ও জানার চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, তারা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছিল- এ ব্যাপারে কিছুটা সন্দেহ হওয়াতে আটক করা হয়েছে। তারা রাজনৈতিক ব্যক্তি কিনা তা আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফতুল্লায় বরযাত্রীবাহী বাস থেকে মুন্সিগঞ্জ যুবদল সভাপতিসহ আটক ২৯

আপডেট সময় ০৮:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮