ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই দিনে ৩৬ কোটি টাকা রাজস্ববঞ্চিত বেনাপোল বন্দর

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই দিনের পরিবহন ধর্মঘটে ৩৬ কোটি টাকা রাজস্ববঞ্চিত হয়েছে বেনাপোল স্থলবন্দর। ভারত থেকে আসা হাজারও পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন বেনাপোল চেকপোস্টসহ বিভিন্ন পরিবহন কাউন্টারে।

ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবার বন্দরে কোনো মালামাল খালাস হয়নি। শ্রমিকদের বাধার কারণে সব ধরনের পণ্য রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দিনে আমদানি পণ্য নিয়ে ভারত থেকে ৫ শতাধিক ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ট্রাকগুলো বন্দরশেডে পণ্য খালাসের অপেক্ষায়।

কিন্তু শ্রমিকদের বাধার কারণে বন্দরের অভ্যন্তরে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস ও বন্দরে সব ধরনের কাজ স্বাভাবিক নিয়মে চলছে। পরিবহন ধর্মঘটে গত দুই দিনে সরকার বেনাপোল বন্দরের ৩৬ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

ভারত থেকে আসা হাজারও পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টসহ বিভিন্ন পরিবহন কাউন্টারে আটকা পড়ায় অসহনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। যারা পারছেন ভ্যান, রিকশা, টেম্পো ও ট্রেনে আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। যাদের সেই সুযোগ নেই, তারা স্থানীয় আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারে অবস্থান করছেন। তবে বেনাপোল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

বেনাপোল কাস্টমস কমিশনার জানান, দু’দিনের পরিবহন ধর্মঘটের কারণে সরকার বেনাপোল বন্দর থেকে ৩৬ কোটি টাকার রাজস্ববঞ্চিত হয়েছে। তবে ভারতে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই দিনে ৩৬ কোটি টাকা রাজস্ববঞ্চিত বেনাপোল বন্দর

আপডেট সময় ১০:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮