ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় লিগে শুভাগতর সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডে সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের হয়ে খেলা শুভাগত হোম চৌধুরী। মঙ্গলবার ১০৬ রান করে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শুভাগতর দশম সেঞ্চুরি। শুভাগর সেঞ্চুরি ও রনি তালুকদার এবং তাইবুর রহমান হাফ সেঞ্চুরির সুবাদে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ।

গতকাল সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে এই ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে ৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে ঢাকা মেট্রো। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের বোলারদের মধ্যে সালাউদ্দিন শাকিল চারটি, সুমন খান তিনটি ও মোশাররফ হোসেন রুবেল হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এরপর ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে শুভাগত হোম ১০৬, রনি তালুকদার ৮৬, তাইবুর রহমান ৫৬ ও সাইফ হাসান ৪৯ রান করেন। ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে কাজী অনিক ২টি, শহীদুল ইসলাম ২টি, আরাফাত সানি ২টি ও সৈকত আলী ৪টি করে উইকেট শিকার করেন।

মঙ্গলবার ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেটে ৫৯ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে রয়েছে ঢাকা মেট্রো। যদি আবহাওয়া ভালো থাকে এবং ঢাকা বিভাগের বোলাররা নিজেদের মেলে ধরতে পারেন তাহলে ইনিংস ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ঢাকা বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় লিগে শুভাগতর সেঞ্চুরি

আপডেট সময় ০৬:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮