ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতা বিতরণে জবাবদিহিতা আনতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার সহায়তা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুবিধাবঞ্চিত মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এ সহায়তা দেয়া হবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা।

রোববার বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান এবং বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে সই করেন।

ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদসহ ওই অর্থ পরিশোধ করতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র, বয়স্ক, বিধবা ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি ভাতা পৌঁছানোর জন্য সরকার ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

সেখানে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা আরও উন্নত করতে বিশ্ব ব্যাংকের ওই অর্থ ব্যয় হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে সমাজ সেবা অধিদফতর। চার শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষ এ প্রকল্পের মাধ্যমে ভাতা পাবেন।

বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত নারী, অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নগদ সহায়তা দেয়া হবে এর আওতায়।

অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, দেশে ঝুঁকিপূর্ণ ও হতদরিদ্র মানুষকে যে ভাতা দেয়া হয়, তাতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে এ প্রকল্প।

২০১৫ সালে জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের পর এ প্রকল্প হাতে নেয়া হয়, যাতে সুবিধাভোগীরা কম সময়ে ও ঝামেলাহীনভাবে তাদের ভাতা হাতে পান।

বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংক গত অর্থবছরে তিন বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম চার মাসেই এক বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাতা বিতরণে জবাবদিহিতা আনতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার সহায়তা

আপডেট সময় ১২:৩৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮