ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

খোলা আকাশের নিচে ওসির অফিস

অাকাশ জাতীয় ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অসামান্য অবদান রয়েছে বাংলাদেশ পুলিশের। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ সামগ্রিক অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে পুলিশ।

তবে কিছু সংখ্যক অসাধু পুলিশের কারণে যেমন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি দেশের মানুষের মধ্যে একধরনের পুলিশভীতি কাজ করে। বিশেষ করে গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষই থানা পুলিশের কাছে যেতে ভয় পান।

এ অবস্থায় সাধারণ মানুষের পুলিশভীতি দূর করতে অসাধারণ এক উদ্যোগ নিয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর থানার ওসি আশিক রহমান। তিনি গত ২৩ অক্টোবর থেকে নিজের রুম ছেড়ে খোলা আকাশের নিচে বসে অফিস করছেন।

জনগণের কাছাকাছি যাওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ওসি। এরপরই তার এই প্রশংসনীয় উদ্যোগটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিভিন্ন গ্রুপ এবং পেজে তার পোস্ট তুলে দিয়ে পুলিশকে নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন সাধারণ মানুষ।

পুলিশ কর্মকর্তা আশিক রহমান কয়েকটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন, ‘ওসির রুমে ঢুকতে সাধারণ মানুষ ভয় পায়। অনেকে দালাল শ্রেণির লোক কিংবা নেতা নিয়ে থানায় আসেন। জনগণের সেই পুলিশভীতি কাটাতে নিজ কক্ষ ছেড়ে থানার সামনে খোলা আকাশের নিচে অফিস শুরু করলাম। জনগণের সেবা নিশ্চিত করতে আর কি করা যেতে পারে সে বিষয়ে কমেন্টস করলে অনুসরণের চেষ্টা করব।’

অনেকেই এই পুলিশ কর্মকর্তার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা আশিকুর রহমানের দেশের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়।

ওসি বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দুঃখের হলেও সত্য যে, সাধারণ মানুষ পুলিশের কাছে আসতে ভয় পায়।’

তিনি বলেন, ‘মানুষ যেহেতু থানার ভেতরে ওসির রুমে যেতে ভয় পায়। তাই আমি বাইরে অফিস করছি। যাতে মানুষের পুলিশভীতি দূর হয়। আমার থানার যে কোনো মানুষ যেন কোনো ভয়ভীতি ছাড়াই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারে সেটাই আমি চাই। আমি প্রমাণ করতে চাই পুলিশ জনগণের বন্ধু।’

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

খোলা আকাশের নিচে ওসির অফিস

আপডেট সময় ১১:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮