ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিবালার প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাস কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

লাইমলাইটটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপর। খেলা ছিল সিআর সেভেনের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবে সব আলো কেড়ে নেন পাওলো দিবালা। তার গোলেই চ্যাম্পিয়নস লিগে ম্যানইউর দুর্গে তাদেরই ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

কাঙ্ক্ষিত জয় পাওয়ায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জুভ কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি।

মৌসুমের শুরুতে গোলখরায় ভুগেছেন দিবালা। ধীরে ধীরে স্বরূপে ফিরছেন তিনি। বলতে গেলে এখন চেনা ছন্দেই। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচে করেছেন ৫ গোল। বেশিরভাগ গোলই এসেছে শেষের ম্যাচগুলোতে।

দিবালার উন্নতির প্রশংসা করে অ্যাল্লেগ্রি বলেন, সে দুর্দান্ত খেলেছে। কেউ ভালো খেললে তাকে স্বীকৃতি না দেয়াটা অন্যায় হবে। আগের ম্যাচগুলোতেও ভালো খেলেছে ও। তবে সাম্প্রতিক সময়ে তার উন্নতি চোখে পড়ার মতো।

শনিবার জেনোয়ার বিপক্ষে খেলেননি ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে বসিয়ে রাখা হয়। এ ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও সংশয় ছিল। সব পরিষ্কার করলেন কোচ, গেল ম্যাচে দিবালাকে বেঞ্চে বসিয়ে রাখায়। কারণ জাতীয় দলের হয়ে খেলার সময়ে সে হাঁটুতে সামান্য আঘাত পেয়েছিল। এখন পুরোপুরি ফিট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিবালার প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাস কোচ

আপডেট সময় ০১:৫২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮