ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দুই ম্যাচে আমাদের নাড়িয়ে দিয়েছে ইমরুল’

আকাশ স্পোর্টস ডেস্ক:

থম ম্যাচে ২৮ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বড় হারে সিরিজ হাতছাড়া। ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশের কাছে নাকাল জিম্বাবুয়ে। দুই ম্যাচেই মূল নায়ক ইমরুল কায়েস। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪, দ্বিতীয় ম্যাচে ৯০। দুটি ম্যাচে ইমরুলের ব্যাটই গোটা জিম্বাবুয়ে শিবিরকে নাড়িয়ে দিয়েছেন বলে মানছেন দলটির অধিনায়ক হেমিল্টন মাসাকাদজা।

চট্টগ্রামে ম্যাচ শেষে ইমরুলকে প্রশংসায় ভাসিয়ে মাসাকাদজা বলেন,‘সত্যি বলতে আমরা প্রত্যাশা করছিলাম যে ওরা ভালো করবে। ভালো করার মতো খেলোয়াড়ও আছে। তবে ওদের(তামিম-সাকিব) ছাড়া অসাধারণ খেলেছে পুরো দল। ওপেনিংয়ে তামিমের অভাব পূরণ করেছে ইমরুল। দুই ম্যাচে আমাদের নাড়িয়ে দিয়েছে ইমরুল।’

সিরিজ হাতছাড়া হওয়া ম্যাচে মূলত নিজেদের ব্যাটিং সাইডকেই দুষছেন মাসাকাদজা। তিনি বলেন,‘প্রথমত, ব্যাটিংয়ে আমরা বাজে সময় কাটিয়েছি। আমরা দারুণ অবস্থায় ছিলাম। কিন্তু নিজেদের হাতে সুযোগটি নষ্ট করেছি। তারা ভালো বল করেছে কিন্তু আমরা আমাদের সামর্থ্য প্রমাণ করতে পারিনি। শেষে আমরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ।’

বাংলাদেশের বিপক্ষে শেষ ১২ ম্যাচেই হেরেছে জিম্বাবুয়ে। তাছাড়া আন্তর্জাতিকে শেষ ১৫ ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে জয়ে ফিরতে মরিয়া সফরকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘দুই ম্যাচে আমাদের নাড়িয়ে দিয়েছে ইমরুল’

আপডেট সময় ১২:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮