ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বার্সেলোনা হামলার প্রধান সন্দেহভাজনের মৃত্যু নিশ্চিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবারের হামলার প্রধান সন্দেহভাজন মুসা ওকাবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। সূত্র: বিবিসি

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় ভ্যান হামলার প্রধান সন্দেহভাজন মুসা ওকাবিরের মৃত্যুর বিষয়টি জানিয়েছে পুলিশ। কাতালোনিয়ার ক্যামব্রিলসে অন্য একটি হামলার পর পুলিশের গুলিতে নিহত পাঁচজনের একজন ছিল মুসা।

এর আগে স্পেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ওকাবিরসহ চারজনকে খুঁজছে। সেই চারজনের মধ্যে এখন মাত্র একজন পুলিশের নাগালের বাইরে আছে। বৃহস্পতিবার বার্সেলোনার পর্যটন এলাকায় র‍্যাম্বলাসে জনতার ওপর একটি ভ্যান তুলে দেন সন্দেহভাজন হামলাকারী ওকাবির। এতে ১৩ জন নিহত হয়। স্পেনের পুলিশের দাবি, সন্দেহভাজনরা আরো নিখুঁত হামলার পরিকল্পনা করছিল।

১৭ বছর বয়সী মুসা ওকাবির স্পেনের কাতালান শহর গিরোনার বাসিন্দা। এ হামলায় অন্য সন্দেহভাজনদের বেশির ভাগই মরক্কোর। প্রধান সন্দেহভাজন তার ভাইয়ের নথি ব্যবহার করে ভ্যান ভাড়া নিয়েছিল। সেটি দিয়েই সে হামলা চালায়। এ ছাড়া বার্সেলোনার উত্তরে ভিক শহরে আরেকটি গাড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি পালানোর জন্য ব্যবহার করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বার্সেলোনা হামলার প্রধান সন্দেহভাজনের মৃত্যু নিশ্চিত

আপডেট সময় ০১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭