ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ

আকাশ নিউজ ডেস্ক:

ভোজন রসিক বাঙালির প্রিয় মাছ ইলিশ। তাই অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ। সুস্বাদু এই খাবারটি সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভীষণ সুস্বাদু।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ।

উপকরণ :

ইলিশ মাছ বড় ৭-৮ টুকরা বা ১টি, নারিকেল ঘন দুধ ১ কাপ, পিঁয়াজ মিহি কুচি ১ কাপ, লবণ স্বাদ মত, হলুদ গুঁড়ো ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ (২টি কাঁচা মরিচ ও সামান্য লবণ মিশিয়ে বেটে নেয়া), পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো ২ চা চামচ, সরিষার তেল ১/৪ কাপ, চিনি ১/২ চা চামচ।

প্রণালি :

মাছের সাথে ১/২ চা চামচ হলুদ ও ১/২ চা চামচ লবণ মিশিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ যে কোন তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলুন।

ভাজা মাছের সাথে বাকি হলুদ, সরিষা ও পোস্ত বাটা, মরিচ গুঁড়ো, মিশিয়ে নিন।প্যানে সরিষার তেল ও মাছ ভাজার তেলটুকু দিয়ে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে মাখানো মাছ দিয়ে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।

ঢেকে ৫ মিনিটের মত মাঝারি আঁচে রান্না করে তেল ভাসতে শুরু করলে নারিকেল দুধ ও ১/২ কাপ গরম পানি দিয়ে মিশিয়ে নিন। ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করুন ১০ মিনিট।

এখন মাছ উল্টে লবণ দেখে নিন ও চিনি ছিটিয়ে আবার ঢেকে দিন। আবার ঢেকে অল্প তাপে ২০ মিনিট রান্না করুন। তেলের উপর উঠলে চুলা বন্ধ করতে হবে। পরিবেশন করুন গরম গরম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারিকেল দুধে সর্ষে পোস্ত ইলিশ

আপডেট সময় ০১:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮