ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাগের ভিতরে সুন্দরী মডেলের দেহ!

আকাশ বিনোদন ডেস্ক:

ট্রাভেল ব্যাগের ভিতর থেকে সুন্দরী মডেলের মৃতদেহ উদ্ধার। ২০ বছর বয়সী ওই মডেলের নাম মানসী দীক্ষিত। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে। স্থানীয় খবর অনুযায়ী, অভিনেত্রী হবেন বলেই রাজস্থান থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন মানসী।

পুলিশের সূত্রে মতে, রোবরার রাতে আন্ধেরিতে ১৯ বছরের মোজাম্মেল সঈদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানসী। আর সেখানেই তীব্র বির্তকে জড়িয়ে পড়েন দু’জনে। পুলিশের অনুমান, মোজাম্মেলই দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেছেন মানসীকে।

পুলিশ আরও জানান, মানসীর দেহ বাক্সবন্দি করার পরেই বিমানবন্দরের দিকে একটি প্রাইভেটে কারে করে নিয়ে যান মোজাম্মেল। মাঝপথে প্রাইভেটের চালককে মাইন্ডস্পেসের দিকে গাড়িটি ঘুরিয়ে দিতে বলেন তিনি। মাইন্ডস্পেস জায়গাটা আসলে ঝোপঝাড় আর বনে ভর্তি। ওখানেই বাক্সবন্দি দেহটি মাটিতে পুঁতে রেখেছিল অভিযুক্ত মোজাম্মেল। পুলিশকে ফোন করে বিষয়টা জানান ওই প্রাইভেটের চালক।

পুলিশের দাবি, মানসীকে খুনের কথা ইতিমধ্যেই পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে মোজাম্মেল। সেই সঙ্গে বাক্সবন্দি মানসীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠিয়ে দিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাগের ভিতরে সুন্দরী মডেলের দেহ!

আপডেট সময় ১০:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮