ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জবির বাস থামিয়ে পুলিশ সার্জেন্টের চাঁদা দাবি (ভিডিও)

অাকাশ জাতীয় ডেস্ক: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী একটি বাস থামিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মশিউর নামে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে।

রোববার ক্যাম্পাসে আসার পথে গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উল্কা-২ বাসটি টঙ্গী স্টেশন রোডে ইউটার্ন নেয়ার সময় সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মশিউর বাস থামিয়ে চাঁদা দাবি করেন।

এ সময় গাড়ির চালক ওই সার্জেন্টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি বলে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন।

এরপরও ওই পুলিশ সার্জেন্ট চাঁদা চাইলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পুলিশ ভিডিও করে শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই সার্জেন্ট।

এর আগে গত ৮ জুন চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিক ও গাড়িচালককে পিটিয়ে আলোচিত হয়েছিলেন সার্জেন্ট মশিউর। সেই সময় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল।

উল্কা-২ বাসে যাতায়াতকারী শিক্ষার্থী রিফাত সাইদ বলেন, একজন পুলিশ সার্জেন্ট কীভাবে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চাঁদা দাবি করেন। কীভাবে তিনি বিশ্ববিদ্যালয়কে হেয়প্রতিপন্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশের পেশাদারিত্ব কতটা নিচে নিমে গেছে কল্পনা করা যায় না।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ওই পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জবির বাস থামিয়ে পুলিশ সার্জেন্টের চাঁদা দাবি (ভিডিও)

আপডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮