ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষ জনবল তৈরিতে কাজ করবে প্রোডিজি-আরএইচটিআই

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে একসঙ্গে কাজ করবে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান আইএসডিএল এর অঙ্গপ্রতিষ্ঠান প্রোডিজি এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অঙ্গসংগঠন রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট (আরএইচটিআই)। এ লক্ষে বৃহস্পতিবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রোডিজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন তপু ও আরএইচটিআই এর পক্ষে সহকারী পরিচালক সোহেল আহমেদ সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রোডিজির ব্যবস্থাপনা পরিচালক ডা. নাভিদ রহমান, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক শহীদ হামিদ, আরএইচটিআই এর ব্যবস্থাপক আব্দুল হালিম ও প্রশিক্ষক এম এ নাহিয়ান।

আগামী ২০১৯ সালের মধ্যে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে অন্তত ৫০০০ জনকে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ জনবল হিসেবে তৈরি করবে। এই লক্ষে প্রোডিজি তাদের ল্যাবে তাত্বিক প্রশিক্ষণ ও আরএইচটিআই ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবে।

উল্লেখ্য, প্রোডিজি ইতিমধ্যে প্রায় ২০০০ শিক্ষার্থীকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ও মার্কেটিং, এসইও, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, স্পোকেন ইংলিশসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেছে। প্রতি সপ্তাহে বিনামূল্যে একাধিক বিষয়ের উপর সেমিনার আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়া ইতিমধ্যে ২০০ জনকে শতভাগ বৃত্তিও প্রদান করা হয়েছে।

অন্যদিকে, পর্যটন খাতের জনবল চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট (আরএইচটিআই)। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তিন হাজার জনকে এই খাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে, যারা দেশের বিভিন্ন হোটেল, রিসোর্টে তাদের ক্যারিয়ার গড়তে পেরেছেন। প্রতিষ্ঠানটির নিজস্ব প্রশিক্ষণের মধ্যে উচ্চতর ডিপ্লোমা, ডিপ্লোমা, সার্টিফিকেশন কোর্স, স্পেশাল কোর্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে অন্তত ২২টি কোর্স রয়েছে। সরকারের এসইআইপি প্রকল্পের বিনামূল্যের প্রশিক্ষণও প্রদান করছে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষ জনবল তৈরিতে কাজ করবে প্রোডিজি-আরএইচটিআই

আপডেট সময় ০২:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮