ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইইউকে বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ-এর চতুর্থ রাউন্ডের সভায় তিনি এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। এই সরকারের আকার বড় নাকি ছোট হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন স্বল্পন্নত দেশ হলেও ২০২৪ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হব। ২০২৭ সাল পর্যন্ত আমরা স্বল্পন্নত দেশের সুবিধা পাবো।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে আমাদের রপ্তানি ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আমাদের আমদানি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আমরা তাদের অনুরোধ করেছি আমরা যখন স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হব তখনও যাতে জিএসপি সুবিধা বলবৎ থাকে। তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জিএসপি সুবিধা দিয়েছে সে বিষয়েও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা দরকার। এ বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি। আগামী বছরের মার্চে আবারো আমরা বৈঠকে বসব। আমাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইইউকে বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮